1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কসবায় খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের  কাজিপুরে পুনর্মিলন উৎসবে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী৷ ঈদের ছুটি শেষে  প্রথম কর্মদিবসেই  সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়  হাতকড়াসহ র‌্যাবের হেফাজত থেকে  আসামি পালানোর অভিযোগ আজ থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা। বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷

কসবায় খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৮৯ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

 

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেছেন, দেশের রাজনৈতিক মোড়-ঘোরানো প্রতিটি সংকটময় সময়ে জিয়া পরিবার বীরোচিত ভূমিকা রেখেছে। তাদের সেই ত্যাগ ও সংগ্রামের কারণেই আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে কাইমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার মধ্যপাড়া খেলার মাঠে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া।
কাইমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দীন আহমেদ খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, আখাউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে তূর্যধ্বনি এবং গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা। দুঃসময় ও দমন-পীড়নের মধ্যেও তিনি সাহস, শক্তি ও আশার প্রতীক হয়ে জনগণকে নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আজীবন সংগ্রাম জাতির স্মৃতিতে চিরন্তন হয়ে থাকবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার কুশাসনের সময় জীবনবাজি রেখে তিনি জনগণের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও সুখে-দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বেগম খালেদা জিয়া পরপারে চলে গেলেও তাঁর আদর্শ ও সংগ্রাম বিএনপির রাজনীতির প্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির দুঃসময়ের রাজনীতির কথা তুলে ধরে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, দলের চরম সংকটকালে নেতাকর্মীরা মাঠে ছিলেন এবং আগামীতেও ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে গণমুখী ও শক্তিশালী শক্তি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার মাগফিরাত, দেশের শান্তি-সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট