1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কনকনে শীতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: মেঘনায় শীতার্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী - অপরাধ সংবাদ
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

কনকনে শীতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: মেঘনায় শীতার্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৮১ বার পড়া হয়েছে

মোহাম্মদ এমরান হোসেন রিটন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

 


কনকনে শীতের মধ্যে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। কুমিল্লার মেঘনা উপজেলায় শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে মেঘনা আর্মি ক্যাম্পের উদ্যোগে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার ১০০ জন শীতার্ত ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

শীতের তীব্রতায় যখন নিম্নআয়ের মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছে, তখন সেনাবাহিনীর এই সহায়তা শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ফিরিয়েছে। শীতবস্ত্র পেয়ে উপকৃতরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এলাকাবাসীর মতে, শীতার্ত ও অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক সহায়তা সামাজিক দায়িত্ববোধ ও মানুষের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad