1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বরুড়া বাজারে রহস্যজনক মৃত্যু: সেলুন দোকান থেকেই উদ্ধার যুবকের মরদেহ - অপরাধ সংবাদ
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

বরুড়া বাজারে রহস্যজনক মৃত্যু: সেলুন দোকান থেকেই উদ্ধার যুবকের মরদেহ

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

 

বরুড়া প্রতিনিধি

কুমিল্লার বরুড়া বাজারে সোহেল রানা (২৫) নামে এক সেলুন ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) সকালে বরুড়া বাজারের তাজমহল হোটেলের দক্ষিণ পাশে অবস্থিত তাঁর নিজ সেলুন দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সকালে দোকানে চুল কাটতে আসা স্থানীয় কয়েকজন কাস্টমার সেলুনটির শাটার তালাবিহীন অবস্থায় বন্ধ দেখতে পান। পরে শাটার খুলে ভেতরে ঢুকে সোহেল রানাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখে বাজারের ব্যবসায়ীরা পুলিশকে খবর দেন।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মঙ্গলবার রাতে সেলুনে কাজ করার সময় অনেকের সঙ্গেই সোহেল রানাকে দেখা গেছে। তবে কাজ শেষে তিনি বাড়িতে ফেরেননি। ধারণা করা হচ্ছে, তিনি রাতেই দোকানের ভেতরে অবস্থান করছিলেন।

খবর পেয়ে বরুড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেলুন দোকান থেকে সোহেল রানার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad