1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সরাইল কুট্টাপাড়ায় দিগন্ত বাস খাদে পড়ে আহত ২০–২৫ জন - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷ সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলী বললেন, “আমরা এখনো কাজ শুরু করিনি” গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু৷৷ বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী’ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷  পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷ মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১”” খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷ জলাবদ্ধতার কবলে পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা৷৷

সরাইল কুট্টাপাড়ায় দিগন্ত বাস খাদে পড়ে আহত ২০–২৫ জন

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৩১৫ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

 

ব্রাহ্মণবাড়িয়া–সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া এলাকায় মাধবপুরগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। ওভারটেকিং করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে এতে বাসে থাকা প্রায় ২০–২৫ জন যাত্রী গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীদের আর্তচিৎকারে এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়।
খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ তৎপরতার মাধ্যমে আহতদের উদ্ধার করে। পরে তাদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad