1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি পয়ালগাছা–আদ্রা ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির থাবা খতিয়ান খারিজে অতিরিক্ত আদায়, অবৈধ মাটি কাটা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

শীতার্ত মানুষের পাশে মেঘনা উপজেলা প্রশাসন এতিম শিশু ও সাধারণ মানুষের মাঝে প্রায় ২০০ কম্বল বিতরণ**

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ এমরান হোসেন রিটন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

শীতের তীব্রতা থেকে অসহায় মানুষের কষ্ট লাঘব করতে মেঘনা উপজেলার বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত এতিম শিশুদের পাশাপাশি সাধারণ শীতার্ত মানুষের মাঝেও প্রায় ২০০টি কম্বল বিতরণ করেছে মেঘনা উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মানবিক কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার নিজে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফখর উদ্দিন রাজী।

কম্বল বিতরণকালে ইউএনও মৌসুমী আক্তার বলেন, শীত মৌসুমে প্রান্তিক জনগোষ্ঠী, এতিম শিশু ও অসহায় মানুষের কষ্ট লাঘব করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সরকার শীতার্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখছে।

স্থানীয় মাদ্রাসা কর্তৃপক্ষ ও সাধারণ মানুষ উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে মেঘনা উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট