1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
ব্রাহ্মণবাড়িয়ায় শোক সভা সফল করতে বিজয়নগর উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় শোক সভা সফল করতে বিজয়নগর উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

বাংলাদেশের তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া (রহ.)-এর ইন্তেকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত শোক সভা সফল করার লক্ষ্যে বিজয়নগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টা থেকে চম্পকনগর কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর এবং সঞ্চালনা করেন সাঈদ খোকন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় তৃণমূলের কর্মী-সমর্থক এবং ধর্মপ্রাণ জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া (রহ.)-এর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন ভূমিকা এবং দেশের জন্য অবদানের কথা স্মরণ করেন। পরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সভা শেষে আগামীকাল অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির শোক সভা ও কর্মসূচি সফল করতে বিজয়নগর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির শোক সভায় যোগ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট