1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি পয়ালগাছা–আদ্রা ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির থাবা খতিয়ান খারিজে অতিরিক্ত আদায়, অবৈধ মাটি কাটা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও সংবর্ধনায় বর্ষসেরা শিক্ষার্থী রাফির সাফল্য—গোবিন্দপুর মা আমেনা হাফিজিয়া মাদ্রাসা

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

 

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ১২নং আড্ডা ইউনিয়নের গোবিন্দপুর মা আমেনা হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২৫ প্রকাশ উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২৭ ডিসেম্বর ২০২৫) রোজ শনিবার সকাল ১১টায় গোবিন্দপুর দক্ষিণপাড়া আল-আকসা জামে মসজিদ সংলগ্ন মা আমেনা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আন্তর্জাতিক ইসলাম প্রচারক ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা জাবেদ আলম সিদ্দিকী আল কুরাইশী (জৈনপুর, ভারত)। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম (ছোটতুলাগাঁও),

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান জাফর উল্লাহ চৌধুরী (১২নং আড্ডা ইউনিয়ন), তরুণ শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক আনিসুর রহমান (গোবিন্দপুর), বিশিষ্ট ব্যবসায়ী আহসানুল্লাহ (বাগমারা বাজার), সমাজসেবক নেয়ামত উল্লাহ খাটলা, জাকির হোসেন বোয়ালিয়া ও ১২নং আড্ডা ইউনিয়ন পরিষদের সদস্য, সমাজসেবক মুজিবুর রহমান। শিল্পপতি ও সমাজসেবক রাব্বি আহমেদ রনি (নারায়ণগঞ্জ), খালেদ হোসেন (অস্ট্রেলিয়া প্রবাসী), কাজী শরিফ আহমেদ (আড্ডা), সাখায়েত হোসেন (অস্ট্রেলিয়া প্রবাসী), ইকবাল হোসেন (আড্ডা), এম.এ. মমিন (ঢাকা), ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম (ঢাকা), আব্দুল হালিম (গোবিন্দপুর), সরোয়ার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম ,মহিবুল্লাহ (খারুল), ওবায়দুল্লাহ (অস্ট্রেলিয়া প্রবাসী), এবং জামাল হোসেন (অস্ট্রেলিয়া প্রবাসী)।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক কাজী শরীফ আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর নিয়ামত উল্লাহ, মাসুদ আহমেদ সভাপতি মা আমেনা হাফিজিয়া মাদ্রাসা, মুক্তার হোসেন সেক্রেটারি মা আমেনা হাফিজিয়া মাদ্রাসা, এছাড়াও মুঠোফোনে বক্তব্য রাখেন তরুণ শিল্প উদ্যোক্তা সমাজসেবক ও দানবীর আনিসুর রহমান নারায়ণগঞ্জ।অনুষ্ঠানে উপস্থাপনা সঞ্চালনায় ছিলেন মিজানুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আব্দুল গফুর, সভাপতি, আল-আকসা জামে মসজিদ, গোবিন্দপুর। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলমগীর হোসেন, ফরহাদ হোসেন, মুক্তার সামাদ ও মাসুদ আহমেদ।

 

অনুষ্ঠানের শুরুতেই মা আমেনা হাফিজিয়া মাদ্রাসার নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং ফুলের মালা পরিয়ে দেন আলহাজ্ব হযরত মাওলানা জাবেদ আহমেদ সিদ্দিকী ।

 

পরবর্তী দুই বছরের জন্য নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন— মাসুদ আহমেদ (সভাপতি), আনিসুর রহমান (সহ-সভাপতি), আলমগীর হোসেন (সহ-সভাপতি), মুক্তার হোসেন (সেক্রেটারি), কবির হোসেন (সহকারী সেক্রেটারি), হাজী আব্দুল গফুর (চেয়ারম্যান, তদন্ত কমিশন), সিদ্দিকুর রহমান (সদস্য, তদন্ত কমিশন), নজির আহমেদ (সদস্য, তদন্ত কমিশন), আব্দুল মান্নান (সদস্য, তদন্ত কমিশন), মনজুর আলম সদস্য তদন্ত কমিশন।
এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজী শরিফ আহমেদ, নেয়ামত উল্লাহ ও আব্দুল হালিম। এছাড়াও মুঠোফোনে বক্তব্য রাখেন তরুণ শিল্প উদ্যোক্তা ও বিশিষ্ট দানবীর আনিসুর রহমান (নারায়ণগঞ্জ)।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের কৃতিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন হযরত মাওলানা জাবেদ আহেদ সিদ্দিকী সাহেব এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

দ্বীনি শিক্ষা মানুষকে আল্লাহভীরু ও নৈতিক চরিত্রবান হিসেবে গড়ে তোলে। কুরআন ও সুন্নাহর আলোকে গড়ে ওঠা শিক্ষার্থীরাই আগামীর সুন্দর সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

এ বছর ২০২৫ সালের বর্ষসেরা শিক্ষার্থী নির্বাচিত হন গোবিন্দপুর গ্রামের সারোয়ার হোসেনের কনিষ্ঠ সন্তান মোঃ রেজওয়ানুল ইসলাম রাফি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট