1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি পয়ালগাছা–আদ্রা ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির থাবা খতিয়ান খারিজে অতিরিক্ত আদায়, অবৈধ মাটি কাটা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

বিজয়নগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান ট্রাক্টরচালকের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড,দুটি ভেকু জব্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ মাটি উত্তোলনের দায়ে মোঃ আলী হাসান (৩৩), পিতা—আবদুল গনি, গ্রাম—শেমড়া’কে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ক, খ ও গ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এই দণ্ডাদেশ প্রদান করেন। বুধন্তী ইউনিয়নের শেমড়া গ্রামে পরিচালিত এ অভিযানে অবৈধ কাজে ব্যবহৃত দুইটি ভেকু জব্দ করা হয়। জব্দকৃত ভেকুগুলোর মালিক আনিছ মিয়া বলে জানা গেছে। একই সঙ্গে মাটি বহনকারী একটি ট্রাক্টরের চালককে কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ফসলি জমি থেকে নির্বিচারে মাটি কেটে বিভিন্ন রাস্তা ও ঘাটের ক্ষতি করে আসছিল। এতে একদিকে যেমন কৃষিজমি নষ্ট হচ্ছে, অন্যদিকে এলাকার যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক ক্ষত হচ্ছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত অবৈধ মাটি কাটা স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট