1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিজয়নগরের চান্দুরা ডাক বাংলায় বাজার পরিচালনা কমিটি গঠন। - অপরাধ সংবাদ
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

বিজয়নগরের চান্দুরা ডাক বাংলায় বাজার পরিচালনা কমিটি গঠন।

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩৪ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ডাক বাংলায় বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকালে চান্দুরা ডাক বাংলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ১৪ সদস্য বিশিষ্ট বাজার পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মোহাম্মদ ছায়েদ খন্দকারকে সভাপতি ও মোহাম্মদ আলী হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
এছাড়াও বাজারের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে কমিটির উপদেষ্টা হিসেবে তারা মিয়া, আবুল হাসান (আবু মেম্বার), বাবুল মিয়াসহ মোট ৫ জন বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করা হয়।
সভায় উপস্থিত বক্তারা বলেন, চান্দুরা ডাক বাংলার বাজারকে আরও সুসংগঠিত ও ব্যবসাবান্ধব করতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নিরাপত্তা ও ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বাজারের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad