1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশু রোগ মুক্তি কামনা নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল - অপরাধ সংবাদ
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশু রোগ মুক্তি কামনা নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

 

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় নেত্রকোণায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর, বুধবার বেলা ২ টায় জেলা শহরের চকপাড়াস্থ কোর্ট স্টেশন এলাকায় নেত্রকোণা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও জেলা বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি’র সার্বিক তত্বাবধানে নেত্রকোণা পৌরসভার নাগরিক সমাজ এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

নেত্রকোণা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও জেলা বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি’র সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক ও জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান। পরে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দু হাত তুলে দোয়া পরিচালনা করেন জামিয়া মিফতাহুল উলুম মাদরাসার মোহতামিম মাওলানা আবুল কাশেম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad