1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগর মডেল মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত। - অপরাধ সংবাদ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। ব্রাজিল প্রেমে দেড় লাখ টাকা খরচ, পতাকার রঙে বাড়ি রাঙালেন আখাউড়ার রুবেল পটুয়াখালীতে আর্জন্টিনিয়ার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী  বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান, ট্যাপেন্টাডলসহ তিন কারবারি গ্রেফতার বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ সুপারের ই-মেইল হ্যাকের চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার প্রতারক গ্রেফতার কাজিপুরে জব্দকৃত চালের নিলাম অনুষ্ঠিত বাউফলে বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে ধ/র্ষণ, ধ/র্ষক গ্রেফতার

বিজয়নগর মডেল মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত।

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-
পবিত্র জুমার নামাজের পর মুসল্লিদের আমিন-আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ। উদ্দেশ্য একটাই—রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি), সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা উপজেলা বিএনপির সদস্য, বিআরডিবির চেয়ারম্যান ও বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে এই বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মিলাদ পাঠ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদীন কাসেমী। এ সময় তিনি মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে কান্নাজড়িত কণ্ঠে দোয়া করেন। একইসাথে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সুস্বাস্থ্য ও সফলতার জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানটি কেবল দলীয় নেতাকর্মীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এতে অংশ নেন প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাধারণ মুসল্লিরাও। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, স্থানীয় সাংবাদিকবৃন্দ, উপজেলা ও থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আয়োজক এইচ এম জহিরুল ইসলাম বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের একজন প্রবীণ ও জনপ্রিয় নেত্রী। তার অসুস্থতায় দেশবাসী উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেছি।”
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে এই ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট