1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
নেত্রকোণায় প্রতিবন্ধী দিবসে র‍্যালি, আলোচনা ও উপকরণ বিতরণ - অপরাধ সংবাদ
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

নেত্রকোণায় প্রতিবন্ধী দিবসে র‍্যালি, আলোচনা ও উপকরণ বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:

নেত্রকোণায় প্রতিবন্ধী দিবসে র‍্যালি, আলোচনা ও উপকরণ বিতরণ
৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী ২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ ডিসেম্বর, বুধবার সকাল ১১টায় জেলা সমাজসেবা কমপ্লেক্সে কারিতাস ও নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের সহযোগিতায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নেত্রকোণা এইসব অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ্ আলম এর সভাপতিত্বে শহর সমাজসেবা কর্মকর্তা মহিবুল্লাহ হক এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার ও ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা, জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।

স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রুহুল আমিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজুর বাজার কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, অটিজম বিষয়ক সহকারী পরিচালক মো. জাকারিয়া, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী, দূর্গাপুর কারিতাস এর এনিমেটর সারেন তজু , জাগরণ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক কে এম জামী, সাজিউড়া অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান , অলিম্পিক স্বর্ণ পদক জয়ী পাইয়িমের পিতা মজিবুর রহমান প্রমুখ। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , সমাজ চিন্তক ও সাংবাদিক সৈয়দ সময় , সাংবাদিক এ বি চৌধুরী নাদিম , কামরুন্নেসা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর সেন ।

অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে ৫টি হুইল চেয়ার, ২টি ট্রাই সাইকেল, ২ টি স্মার্ট সাদাছড়ি, ১টি কর্ণার চেয়ার বিতরণ ও সফল প্রতিবন্ধী ব্যক্তি পাইয়িম মিয়া, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করা লেখক গবেষক মো. গোলাম মোস্তফাকে ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা প্রতিবন্ধী শিশুদেরকে পরিবারের বোঝা মনে না করে অধিক মায়া মমতায় যত্ন নিয়ে শিক্ষিত ও কর্মক্রম ব্যক্তি হিসাবে গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান। এর আগে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad