1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
তিতাসে প্রাণিসম্পদ বিপ্লবের বার্তা: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে বর্ণাঢ্য র‍্যালী ও প্রদর্শনীর জমকালো উদ্বোধন - অপরাধ সংবাদ
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। দিওড় ইউনিয়নে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষক দলের উদ্যোগ৷৷  চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার জনসেবামূলক উদ্যোগ পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

তিতাসে প্রাণিসম্পদ বিপ্লবের বার্তা: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে বর্ণাঢ্য র‍্যালী ও প্রদর্শনীর জমকালো উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ এমরান হোসেন রিটন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালী ও উদ্বোধনী অনুষ্ঠান। উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালীটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রদর্শনী মাঠে গিয়ে শেষ হয়।

র‍্যালী শেষে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন। এরপর তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং খামারি ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, “প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও টেকসই করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। খামারিদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাকিল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় খামারিরা।

আয়োজকরা জানান, প্রদর্শনীতে আধুনিক খামার ব্যবস্থাপনা, উন্নত জাতের পশু পালন, টিকাদান ও রোগ প্রতিরোধ সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হচ্ছে, যা খামারিদের সচেতনতার পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad