1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
তথ্য দিতে অস্বীকৃতি, কমিশনের দাপট—বুড়িচং পিআইও জোবায়েরকে ঘিরে জনমনে তীব্র ক্ষোভ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২ সংবাদ প্রকাশের জেরে  ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে  মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।

তথ্য দিতে অস্বীকৃতি, কমিশনের দাপট—বুড়িচং পিআইও জোবায়েরকে ঘিরে জনমনে তীব্র ক্ষোভ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

তথ্য গোপন, কমিশন বাণিজ্য ও অনিয়মে জনমনে ক্ষোভ**

ডেক্স রিপোর্ট :-

কুমিল্লার বুড়িচং উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জোবায়ের হাসানের বিরুদ্ধে বহুমুখী দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও তথ্য গোপনের অভিযোগ উঠেছে। স্থানীয় ঠিকাদার, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের দাবি—২০২৪–২৫ এবং চলতি অর্থবছরের বিভিন্ন প্রকল্পে তিনি কমিশন বাণিজ্য, অস্বচ্ছ প্রকল্প অনুমোদন, ব্যয়ের তথ্য গোপনসহ নানা অনিয়ম করে আসছেন।

স্থানীয় কয়েকজন প্রকল্প–সংশ্লিষ্ট ব্যক্তি জানান, প্রকল্পের তালিকা, ব্যয়ের হিসাব ও কাজের অগ্রগতি সংক্রান্ত তথ্য চেয়ে আবেদন করা হলেও পিআইও অফিস লিখিত বা মৌখিকভাবে কোনো তথ্য দেয়নি। অভিযোগ রয়েছে—তথ্য না দিয়ে বরং তিনি নিজের পরিচিত এক গণমাধ্যম কর্মীকে সঙ্গে নিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

সাংবাদিকদের প্রশ্ন—
“সরকারি প্রকল্পের তথ্য কি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেবেন, নাকি একজন সাংবাদিক?”
তাদের দাবি—এটি তথ্য অধিকার আইন ২০০৯–এর সুস্পষ্ট লঙ্ঘন।

উপজেলার একাধিক ঠিকাদার ও স্থানীয় জনপ্রতিনিধি অভিযোগ করেন—প্রকল্প অনুমোদন, বিল-ভাউচার ছাড় ও কাজের অগ্রগতি প্রতিবেদন দাখিলের ক্ষেত্রে পিআইও শতভাগ পর্যন্ত কমিশন দাবি করেন। তবে অভিযোগগুলোর সত্যতা এখনো যাচাই হয়নি; সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করলে প্রকৃত চিত্র সামনে আসবে বলে মনে করছেন তারা।

সচেতন নাগরিকরা জানান—
সরকারের উন্নয়ন বাজেট থেকে বরাদ্দ অর্থ যদি সঠিকভাবে ব্যয় না হয়, তাহলে উন্নয়ন ব্যাহত হয় ও জনগণের ক্ষতি হয়।
একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ ওঠা অত্যন্ত দুঃখজনক।

এদিকে জোবায়ের হাসানের নাম-বেনামে সম্পদ বৃদ্ধি ও আয়ের উৎস নিয়ে অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে এসেছে কয়েকটি চাঞ্চল্যকর তথ্য, যা সব ধরনের দুর্নীতির চিত্রকেও ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা। বিস্তারিত আসতেছে পর্ব ২ তে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad