1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
মেঘনায় ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন - অপরাধ সংবাদ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে টিপিএল ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন: ৫ ভাই একাদশকে হারিয়ে তুলাতলা টাইটার্স চ্যাম্পিয়ন বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের বুচকি আবাসন মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ

মেঘনায় ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

মোহাম্মদ এমরান হোসেন রিটন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি;

গ্রামীণ পর্যায়ে প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে মেঘনা উপজেলায় ইউপি সদস্যদের অংশগ্রহণে “গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন (EU)জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর কারিগরি সহায়তায় পরিচালিত হচ্ছে।

দুই দিনব্যাপী অনাবাসিক এ প্রশিক্ষণে চারটি ব্যাচে আটটি ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা গ্রাম আদালত আইন, বিধিমালা ও আদালত পরিচালনার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন মেঘনা উপজেলা নির্বাহী অফিসার জনাব মৌসুমী আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,

“গ্রাম আদালত হলো পাঁচ সদস্যের একটি উপ-প্রাতিষ্ঠানিক আদালত, যেখানে একজন চেয়ারম্যান, দুইজন ইউপি সদস্য ও দুইজন স্থানীয় ব্যক্তি অন্তর্ভুক্ত থাকেন। তাই ইউপি সদস্যদের গ্রাম আদালত সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি ইউপি সদস্যদের আইন ও বিধিমালা অনুসারে গ্রাম আদালত পরিচালনার আহ্বান জানান এবং জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন উপজেলা রিসোর্স টিমের সদস্যবৃন্দ এবং গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইউপি সদস্যরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান তারা মাঠপর্যায়ে কাজে লাগিয়ে গ্রামীণ জনগণের দ্রুত ও সাশ্রয়ী ন্যায়বিচার নিশ্চিত করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট