1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোণা পূর্বধলায় র‍্যালী ও আলোচনা সভা - অপরাধ সংবাদ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে টিপিএল ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন: ৫ ভাই একাদশকে হারিয়ে তুলাতলা টাইটার্স চ্যাম্পিয়ন বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের বুচকি আবাসন মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোণা পূর্বধলায় র‍্যালী ও আলোচনা সভা

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্রসরকার),

 

নেত্রকোণা: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পূর্বধলায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৭ নভেম্বর, শুক্রবার সকাল ১১ঘটিকায় হেলিপ্যাড মাঠে পূর্বধলা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

সকাল পূর্বধলা উপজেলার সকল ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্ত এর সমর্থনে ব্যানার ফেইসটোন নিয়ে ঢাক ঢোল পিটিয়ে সকল ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হেলিপ্যাড মাঠে উপস্থিত হয়।
সকাল ১১.৩০ ঘটিকায় বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব আবু তাহের তালুকদার এর নেতৃত্বে হেলিপ্যাড মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় হেলিপ্যাড মাঠে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকিরের সভাপতিত্বে সাইয়্যেদ আল মামুন শহীদ ফকির এর সঞ্চালনায় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিএনপি দলীয় মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব আবু তাহের তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য আব্দুর রহিম, মেডিসিন ও কিডনী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোহাম্মদ আসাদুজ্জামান রতন, জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান খান সেলিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বাবুল আলম তালুকদার, যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহমেদ নওয়াব, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন, যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, যুগ্ম আহবায়ক রুহুল আমিন ফকির, যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমেদ বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাকিল হায়াত খান বাদশাহ্, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তোরাগ, উপজেলা ওলামা দলের সভাপতি সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালমান রহমান পল্লব, সাধারণ সম্পাদক সাজু আহমেদ প্রমূখ।
আলোচনা সভায় আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে সবাই মিলে মিশে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান। এক পর্যায়ে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভাটি জনসমুদ্রে পরিনত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট