1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি পয়ালগাছা–আদ্রা ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির থাবা খতিয়ান খারিজে অতিরিক্ত আদায়, অবৈধ মাটি কাটা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

বিজয়নগরে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩৬৩ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদের আয়োজনে মাসিক সমন্বয় সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন ভুইয়া এবং বিআরডিবি চেয়ারম্যান এইচ.এম. জহিরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা মুস্তাফিজুল কবির, কৃষি কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, বিএডিসি কর্মকর্তা, বুধন্তী ইউনিয়ন চেয়ারম্যান ফারুক প্রমুখ।
সভায় সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম ও মাসিক প্রতিবেদন উপস্থাপন করেন।
উপজেলা নির্বাহী অফিসার সাধনা এিপুরা সভার গুরুত্ব তুলে ধরে বলেন, সরকারি উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য প্রতিটি দপ্তরের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।
সভার মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট