1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর পূর্বপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড। - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর পূর্বপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড।

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর পূর্বপাড়ায় ২৩ অক্টোবর দিবাগত রাতে রৌশন আলী ও বারেক মিয়ার চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রাত আনুমানিক দুইটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। গরু, হাঁস-মুরগি, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভিযোগ— দীর্ঘদিনের রাস্তা নিয়ে বিরোধের জের ধরেই প্রতিপক্ষরা আগুন ধরিয়ে দিয়েছে।
অন্যদিকে প্রতিপক্ষরা অভিযোগ অস্বীকার করে জানিয়েছে— ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটে থাকতে পারে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিআরডিবির ভাইস চেয়ারম্যান ছায়েদ খন্দকার, হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, চান্দুরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলী ইমরান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, আরজু মেম্বার, ফরিদ মেম্বার, মোশারফ মেম্বার, আবু মেম্বার, যুবদলের সভাপতি সোহাগ খন্দকার সহ বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমাণ ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিচারের দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad