1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি পয়ালগাছা–আদ্রা ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির থাবা খতিয়ান খারিজে অতিরিক্ত আদায়, অবৈধ মাটি কাটা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

বিজয়নগরে রংধনু বেকারি অ্যান্ড সুইট হাটে জরিমানা ও সিলগালা

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৩৬৭ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মিষ্টি খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হওয়ার ঘটনায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ টিম।
বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার সিঙ্গারবিল বাজারে অবস্থিত রংধনু বেকারি অ্যান্ড সুইট হাটে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। সার্বিক সহযোগিতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অভিযানকালে প্রতিষ্ঠানটিতে ভয়াবহ অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র উঠে আসে। দেখা যায়, অপরিষ্কার পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছে, খাদ্যদ্রব্য খোলা অবস্থায় সংরক্ষিত, এবং কর্মীরা কোনো স্বাস্থ্যবিধি বা নির্ধারিত পোশাক ছাড়াই কাজ করছেন। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো—মিষ্টির শিরায় মৃত তেলাপোকা পাওয়া যায়, যা বিক্রির জন্য রাখা ছিল।
এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাময়িকভাবে দোকানটি বন্ধ (সিলগালা) ঘোষণা করা হয়।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন,
“জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।”
এ সময় কর্তৃপক্ষ স্থানীয় জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানায় এবং যেকোনো অনিয়মের অভিযোগ দ্রুত জানানোর পরামর্শ দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট