1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
মাদকমুক্ত সমাজ গঠনে সরাইলে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷ সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলী বললেন, “আমরা এখনো কাজ শুরু করিনি” গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু৷৷ বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী’ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷  পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷ মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১”” খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷ জলাবদ্ধতার কবলে পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা৷৷

মাদকমুক্ত সমাজ গঠনে সরাইলে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

২১ অক্টোবর ২০২৫: “মাদক ও মাদকাসক্ত মুক্ত সমাজ চাই” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইল উপজেলা পরিষদ হল রুমে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোশারফ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া এবং জনাব মোঃ মোরশেদুল আলম চৌধুরী, ভারপ্রাপ্ত কর্মকর্তা, সরাইল থানা। সভার সভাপতিত্ব করেন মেহেরুন নিছা মেহেরীন, প্রকল্প সমন্বয় পরিষদ ব্রাহ্মণবাড়িয়া ও আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি।
বক্তারা বলেন, মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি শুধু একজন মানুষকেই নয়, পুরো পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সামাজিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হলে পরিবার থেকেই নৈতিক শিক্ষার চর্চা বাড়াতে হবে।
প্রধান অতিথি মোঃ মোশারফ হোসাইন তাঁর বক্তব্যে বলেন, “মাদক প্রতিরোধ শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়, এটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়, তাহলে মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব।” অনুষ্ঠান শেষে মাদকবিরোধী শপথ পাঠ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এই আলোচনা সভার আয়োজন করে আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন ও এনভায়রনমেন্ট এন্ড এগ্রো প্রমোশন এসোসিয়েশন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad