1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজিপুরের নাটুয়ারপাড়ায় পানাগাড়ী কমিউনিটি ক্লিনিকে সেবার অনিয়ম: সকাল ৯টার পরও বন্ধ, দুপুরে আগেই তালা - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

কাজিপুরের নাটুয়ারপাড়ায় পানাগাড়ী কমিউনিটি ক্লিনিকে সেবার অনিয়ম: সকাল ৯টার পরও বন্ধ, দুপুরে আগেই তালা

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ী কমিউনিটি ক্লিনিকে নিয়মবহির্ভূতভাবে দেরিতে আসা ও আগেভাগে চলে যাওয়ার অভিযোগ উঠেছে।

গত ১৮ অক্টোবর, শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে গিয়ে দেখা যায়, ক্লিনিকটি তখনও বন্ধ। স্থানীয়দের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী সজ্জিতা প্রায় প্রতিদিনই সকাল ১০টা বা ১১টার দিকে আসেন এবং দুপুর ১টার সময় ক্লিনিক বন্ধ করে চলে যান।

অথচ সরকারি নিয়ম অনুযায়ী কমিউনিটি ক্লিনিকের সেবা দেওয়ার সময় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। কিন্তু পানাগাড়ী ক্লিনিকে সেই নিয়ম মানা হচ্ছে না—এমন অভিযোগ বহুদিনের।

স্থানীয়রা জানান, ক্লিনিকের সাইনবোর্ড অনেক সময় নামিয়ে রাখা হয়, যেন ছবি তুলে অনিয়মের প্রমাণ রাখা না যায়।

এর আগেও একাধিকবার সজ্জিতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এমনকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাসেল নিজেও একদিন বিকেল ১টা ৩৫ মিনিটে পরিদর্শনে গিয়ে ক্লিনিকটি তালাবদ্ধ অবস্থায় পান, বলে জানা গেছে।

বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশের পরও সজ্জিততা নিয়ম না মনে চলছে কর্যক্রম। ফলে সাধারণ মানুষ নিয়মিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয়দের দাবি, পানাগাড়ী কমিউনিটি ক্লিনিকের এই অনিয়ম রোধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা ও নিয়মিত তদারকি নিশ্চিত করা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad