1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা। - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণ:

“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে” এই প্রতিপাদ্যে নেত্রকোণায় পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈশী সংঘ নেত্রকোণা এই আলোচনা সভার
আয়োজন করে।

জেলা সমাজ সেবা কার্যালয় নেত্রকোণা এর উপ-পরিচালক মোঃ শাহ্ আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুখময় সরকার, প্রবীণ হিতৈশী সংঘের সভাপতি সায়েদুর রহমান, এডভোকেট আব্দুল লতিফ, নারী নেত্রী রেহেনা সিদ্দিকী, চেম্বার অব কমার্স এর সভাপতি আব্দুল ওয়াহেদ, মেদনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খান, ব্র্যাকের জেলা সমন্বয়কারী প্রবাল কুমার সাহা, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু প্রমুখ।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আপনারা আপনাদের সন্তানদেরকে লেখাপড়ার পাশাপাশি নীতি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ এবং মানবিক গুনাবলী সম্পন্ন সু শিক্ষায় শিক্ষিত করে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলুন। তাহলে দেখবেন তারা আপনার বৃদ্ধ বয়সে আপনার পাশে থাকবে। তিনি প্রতিটি সন্তানকে বৃদ্ধ বাবা মায়ের প্রতি আম্তরিক ও যত্নশীল হওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad