1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন।

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার),

 

নেত্রকোণা:
দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মহিউদ্দিনের ওপর হামলা ও প্রকাশ্যে নির্মমভাবে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোনা জেলা শাখা। এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের উপর হামলা, গ্রেফতার ও মিথ্যা মামলায় জড়ানো একটি ন্যাক্কারজনক ঘটনা। অবিলম্বে সাংবাদিক মহিউদ্দিনের উপর হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান তারা। পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারেরও জোর দাবি জানানো হয়।
‎বক্তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের মাধ্যমে দুর্নীতি ও অনিয়ম ঢাকার চেষ্টা কোনোভাবেই সফল হবে না। সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad