1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
নেত্রকোণা উপজেলা/ থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য় ধাপ) এর উদ্বোধন। - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

নেত্রকোণা উপজেলা/ থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য় ধাপ) এর উদ্বোধন।

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার),নেত্রকোণা:

 

নেত্রকোণা উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য় ধাপ)-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নেত্রকোণা এই মৌলিক প্রশিক্ষণের আয়োজন করে।

জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবু সাঈদ, খালিয়াজুরী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং ট্রেনিং এ্যাডজুট্যান্ট অজিত কুমার ঘোষ প্রমূখ।

প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হচ্ছে দেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনীর সদস্যরা শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তাসহ দেশের প্রয়োজনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। আনসার ও ভিডিপির সদস্যরা অতন্দ্র প্রহরীর মতো
দায়িত্বশীল ভূমিকা পালন করায় সর্বশেষ হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উৎসব মূখর ও আনন্দঘন পরিবেশে পালন করতে পেরেছে। আমি আশা করি, আনসার ও ভিডিপির সদস্যরা মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বলেন, আনসার ও ভিডিপির এই মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে সদস্যরা স্বল্প মেয়াদী মোতায়েন হয়ে সরকার প্রদত্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণ ১৮ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad