1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
নেত্রকোণা কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু। - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

নেত্রকোণা কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু।

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নেত্রকোণা

 

নেত্রকোনার কেন্দুয়ায় নারিকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত (১৪) নামক এক কিশোরের মৃত্যু হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার
কেন্দুয়া উপজেলার বলাই শিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামের শহিদুল্লাহ ছেলে সিফাত (১৪) আজ শুক্রবার সকালে নারিকেল পাড়ার জন্য তাদের বাড়ির পাশে নারিকেল
গাছে উঠে। এ সময় তার হাতে থাকা দা দিয়ে নারিকেল গাছের কাঁচা একটি ডাল কাটতে গেলে সেটি কাৎ হয়ে বিদ্যুতের মেইন লাইনের তারের উপর পড়ে। সাথে সাথে পুরু নারিকেল গাছটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত নারিকেল গাছেই মৃত্যু বরণ করে।

স্থানীয় লোকজন তাৎক্ষণিক কেন্দুয়া ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পল্লী বিদ্যুৎ এর লাইন বন্ধ করে সিফাতের মৃতদেহ নারিকেল গাছ থেকে নামিয়ে আনে।

সিফাতের মর্মান্তিক মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad