1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
ছিনতাইকারীদের বর্বরতা: হোমনায় অটোরিকশা চালক শান্ত দাসকে জবাই করে হত্যা সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখী ফাজিল মাদ্রাসার শতবর্ষপূর্তি উদযাপিত সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজাকে তিন প্রতিষ্ঠানের সংবর্ধনা  দেশজুড়ে অপেক্ষার অবসান: আজ তফসিল ঘোষণা, একই দিনে হচ্ছে নির্বাচন ও গণভোট কুমিল্লায় কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় দৈনিক মাতৃজগত সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেশ ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি  খান সেলিম রহমানের শুভ জন্মদিন আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশু রোগ মুক্তি কামনা নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল নেত্রকোণার প্রধান নদীগুলির সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক কর্মশালা বিজয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

নেত্রকোণা কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু।

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নেত্রকোণা

 

নেত্রকোনার কেন্দুয়ায় নারিকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত (১৪) নামক এক কিশোরের মৃত্যু হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার
কেন্দুয়া উপজেলার বলাই শিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামের শহিদুল্লাহ ছেলে সিফাত (১৪) আজ শুক্রবার সকালে নারিকেল পাড়ার জন্য তাদের বাড়ির পাশে নারিকেল
গাছে উঠে। এ সময় তার হাতে থাকা দা দিয়ে নারিকেল গাছের কাঁচা একটি ডাল কাটতে গেলে সেটি কাৎ হয়ে বিদ্যুতের মেইন লাইনের তারের উপর পড়ে। সাথে সাথে পুরু নারিকেল গাছটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত নারিকেল গাছেই মৃত্যু বরণ করে।

স্থানীয় লোকজন তাৎক্ষণিক কেন্দুয়া ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পল্লী বিদ্যুৎ এর লাইন বন্ধ করে সিফাতের মৃতদেহ নারিকেল গাছ থেকে নামিয়ে আনে।

সিফাতের মর্মান্তিক মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট