1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিজয়নগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

বিজয়নগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৪৪৪ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিজয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। ১ অক্টোবর, বুধবার বিকেলে তিনি এই কার্যক্রম চালান।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, এ বি এম মমিনুল হক, মনির হোসেন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, নূরুল হুদা সরকার, বিজয়নগর উপজেলা বিএনপির নেতা জমির হোসেন দস্তগীর, এডভোকেট ইমাম হোসেন, জাকির হোসেন শাহ আলম, বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল আদান-প্রদান করেন। এসময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, “আমি বিগত দিনে আপনাদের সাথে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব।” তিনি বিজয়নগরের জনগণের প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং যেকোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
নেতাকর্মীরা জানান, ইঞ্জিনিয়ার শ্যামলের এই সফর বিজয়নগরের স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং আসন্ন নির্বাচনে রাজনৈতিক কার্যক্রমে আরও গতিশীলতা আনবে। এই শুভেচ্ছা বিনিময় কর্মসূচী বিজয়নগরের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad