1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজিপুরে বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু - বিক্ষুব্ধ জনতার বাসে আগুন - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

কাজিপুরে বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু – বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-

 

সিরাজগঞ্জের কাজিপুরে বাসচাপায় কাওসার(১৫) নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সে উপজেলার মানিক পোটল গ্রামের আবুল কাশেম আলীর পুত্র। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা আঁখি পরিবহণের ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কাজিপুর-ধুনট আঞ্চলিক সড়কে শ্যামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাত পরিচয় ওই যুবক বাই সাইকেলযোগে সোনামুখী বাজারের দিকে যাচ্ছিলেন। তিনি ছালাভরা বাজরের পূর্বপাশে এলে পেছন থেকে আঁখি পরিবহণের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া দিয়ে তাৎক্ষণিক বাসটিকে শ্যামপুর ব্রিজের নিকটে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটির বেশিরভাগ অংশই পুড়ে গেছে বলে স্থানীয়রা জানান।

এদিকে এলাকাবাসীর দাবী, বেপরোয়া গাড়ী চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ২৪ দিন আগে গত ৫ সেপ্টেম্বর একই স্থানে বালুবাহী একটি ট্রাককচাপায় তাসকিন বাবু নামে এক শিশুর মৃত্যু হয়। ওই ঘটনায় শিশুটির মা মুন্নী খাতুনের একটি হাত কেটে ফেলতে হয়েছে। সেদিনও বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছিল।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, ছালাভরা এলাকায় বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক সাইকেল আরোহী যুবক মারা গেছেন। তার নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad