1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নেত্রকোনায় সাংবাদিক নির্যাতন মামলার প্রধান আসামী গ্রেফতার। - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নেত্রকোনায় সাংবাদিক নির্যাতন মামলার প্রধান আসামী গ্রেফতার।

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোনা:

নেত্রকোনায় সাংবাদিক পিয়াস আহমদের ওপর সন্ত্রাসী হামলা মামলার প্রধান আসামী মোঃ হাবিল মিয়াকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ।
জানা যায় ,দস্যুতার সংবাদ প্রকাশের জেরে গত ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে তিয়শ্রী বাজারে একদল সন্ত্রাসী সাংবাদিক পিয়াস আহমদকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে মারধর করে গুরুতর জখম করে। এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর নেত্রকোনা সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

পরে ১৪ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১টায় জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফজলুল করিম জানান,বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাবিল মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নেত্রকোণা সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, সাংবাদিক নির্যাতন মামলার প্রধান আসামীকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামীদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট