1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ড্রেজার জব্দ, মেলা বাতিল। - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ড্রেজার জব্দ, মেলা বাতিল।

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩৭ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট

চাদঁপুর জেলার কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানে উপজেলার বিতারা ইউনিয়নের নিন্দপুর গ্রামে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসময় অবৈধ ড্রেজার জব্দ ও পাইপ ভেঙে দেওয়া হয়। তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে একই দিনে গোহট উত্তর ইউনিয়নের মিয়ার বাজার এলাকায় অনুমোদনহীন একটি মেলা বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad