1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
হেফাজতে ইসলামের বিজয়নগর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা: ভণ্ড নাঈম গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

হেফাজতে ইসলামের বিজয়নগর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা: ভণ্ড নাঈম গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪৯ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

১০ সেপ্টেম্বর বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার, বিজয়নগর উপজেলার, চম্পকনগর মাদ্রাসা ময়দানে, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দাঃবাঃ-কে নিয়ে ভণ্ড নাঈম গং কর্তৃক কটুক্তির দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার লক্ষ্যে হেফাজতে ইসলামের বিজয়নগর উপজেলা শাখার এক গুরুত্বপূর্ণ কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় চম্পকনগর হাফিজিয়া মাদ্রাসা ময়দানে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুফতী এনামুল হক বাশারী এবং মুফতী রহমতুল্লাহ কাসেমীর যৌথ সঞ্চালনায় হেফাজত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
সভায় বক্তারা ভণ্ড নাঈমী, আক্তার পূর এবং আবদুর রহমান নাঈমকে দ্রুত গ্রেফতারের জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি তাদের দ্রুত গ্রেফতার করা না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সভায় বক্তব্য রাখেন মাওলানা আস্রাফ আলী হরষপুরী, মুফতী এনামুল হক বাশারী, মাওলানা বশির আহমেদ, নাফিউল হক চৌধুরী, মাওলানা তাফাজ্জল হক, মাওলানা গিয়াসউদ্দিন খাদেম, মাওলানা বদরুল আলম শাজাহান, হাফেজ ক্বারী মুবাশ্বির হোসাইন, মাওলানা মনচুর আহমেদ, হাফেজ শহিদুল ইসলাম, মাওলানা ইয়াসিন হাসান, হাফেজ মাওলানা নিজামুদ্দিন খান, মুফতী রইছউদ্দিন আমিনী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা কবির হোসাইন, মুফতী কেফায়েত উল্লাহ, মাওলানা আহম্মদ হোসাইন এবং মাওলানা লুৎফর রহমান সাদী।
সভায় উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন নিবেদকের ভূমিকা পালন করেন।

সভাপতি মাওলানা শফিকুল ইসলাম আগামী দিনের কর্মসূচী ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে:
১৪ সেপ্টেম্বর: উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান।
২১ সেপ্টেম্বর: চান্দুরা হতে বিজয়নগর উপজেলা পর্যন্ত গণমিছিল।
১০ অক্টোবর: সমাবেশ।
উপস্থিত সকল নেতৃবৃন্দ আল্লামা শায়েখ সাজিদুর রহমান দাঃবাঃ-এর প্রতি কটুক্তির তীব্র নিন্দা জানান এবং এর সুষ্ঠু বিচার দাবি করেন।
`

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad