1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গবেষক এর পাশে দাড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান:তারেক রহমান। - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিরামপুর বিএডিসি (সার) গোডাউনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আশীষ কুমার সরকার ঈদুল আযহা উপলক্ষে দিওড় ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ দেড় ঘণ্টার কালবৈশাখীতে লন্ডভন্ড সুন্দরগঞ্জ, অন্ধকারে ৮০ হাজার গ্রাহক এমপি হওয়ার পর প্রথম সফর: বিজয়নগরের চান্দুরায় নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা কে এই সম্পাদক নামধারী বাটপার !!!  ধরিয়ে দিতে পারলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার৷ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা মুগদা এলাকায় মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার ভয়েস অব কাজিপুরের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে বিরামপুর দিওড় ইউনিয়নে কৃষক দলের নতুন নেতৃত্ব সভাপতি রেজওয়ান,সাধারণ সম্পাদক সাখাওয়াত

ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গবেষক এর পাশে দাড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান:তারেক রহমান।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ঐতিহ্যবাহী নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আহনাফ বিন আশরাফ নাবিল এর অভাবনীয় উদ্ভাবনী(পরিবেশ ও শিশু সুরক্ষা সংক্রান্ত) অ্যাপস তৈরির মাধ্যমে দুনিয়া জুড়ে আলোড়ন সৃষ্টি করে। ইতিমধ্যে তুরস্ক এবং যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানে আমন্ত্রণ পেয়ে, তার তৈরি অ্যাপসের প্রচারনার সুযোগ পায়। নিয়াজ মোঃ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে যথাযথ পৃষ্ঠপোষকতা প্রদান করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান তার পরিবারসহ সুশীল সমাজ।
এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ বলেন, শেখ হাসিনা ক্ষমতা থেকে বিদায় নিলেও প্রশাসনের বিভিন্ন স্তরে তার রেখে যাওয়া ‘দোসররা’ সক্রিয় রয়েছে। এই ‘দোসররা’ বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন বানচালের জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান*-এর নির্দেশনায়- কিশোর গবেষক, সমাজকর্মী ও উদ্ভাবক আহনাফ বিন আশরাফ নাবিল-এর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়ায় “আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল আজ ৪ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার দুপুরে সার্বিক সহযোগিতা ও সম্মাননা প্রদান করার জন্য তার বাসভবনে আসেন।
বাংলাদেশের হয়ে দু’টি আন্তর্জাতিক সম্মেলনে প্রতিনিধিত্ব করতে যাওয়া আহনাফ বিন আশরাফ নাবিল-এর সাথে এই সাক্ষাৎকার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এতে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক *আতিকুর রহমান রুমন*।

এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ ,নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ভিপি জহিরুল ইসলাম জহির (খোকন),সহসভাপতি এ বি এম মমিনুল হক, “আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটিসহ এসময় সংগঠনটির উপদেষ্টাবৃন্দ, অন্যান্য সদস্য ও জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট