1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ শ্রদ্ধা, স্মরণ ও প্রত্যয়ের আলোচনায় সভা অনুষ্ঠিত বিজয়নগরের চান্দুরা ডাক বাংলায় বাজার পরিচালনা কমিটি গঠন। ছিনতাইকারীদের বর্বরতা: হোমনায় অটোরিকশা চালক শান্ত দাসকে জবাই করে হত্যা সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখী ফাজিল মাদ্রাসার শতবর্ষপূর্তি উদযাপিত সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজাকে তিন প্রতিষ্ঠানের সংবর্ধনা  দেশজুড়ে অপেক্ষার অবসান: আজ তফসিল ঘোষণা, একই দিনে হচ্ছে নির্বাচন ও গণভোট কুমিল্লায় কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় দৈনিক মাতৃজগত সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেশ ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি  খান সেলিম রহমানের শুভ জন্মদিন আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশু রোগ মুক্তি কামনা নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল নেত্রকোণার প্রধান নদীগুলির সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক কর্মশালা

বিজয়নগরে মিথ্যা সংবাদের বিরুদ্ধে আব্দুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

 

১ সেপ্টেম্বর ২০২৫: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক। আজ সোমবার বিকেল ৬টায় বিজয়নগর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে নিজের অবস্থান তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে আব্দুল হক অভিযোগ করে বলেন, সাংবাদিক পরিচয়ে কামরুল ইসলাম শান্ত নামের এক ব্যক্তি তার কাছে এক লক্ষ টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি তার বিরুদ্ধে বানোয়াট সংবাদ প্রকাশ করে সম্মানহানির চেষ্টা করছেন।
আব্দুল হক জানান, কয়েকদিন আগে কামরুল ইসলাম শান্ত তাকে ফোন করে একটি অভিযোগের বিষয়ে দেখা করতে বলেন। শারীরিকভাবে অসুস্থতার কারণে তিনি দেখা করতে অপারগতা প্রকাশ করলে, শান্ত পুনরায় ফোন করে টাকা দাবি করেন। এ সময় আব্দুল হক টাকার কারণ জানতে চাইলে, শান্ত এলাকার ভুটান প্রবাসী ও আওয়ামী লীগ নেতা অলি আহাদের একটি ফোন রেকর্ডের কথা উল্লেখ করে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন।
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এআই অ্যাপস ব্যবহার করে ভুয়া ফোন রেকর্ড তৈরি করে প্রচার চালানো হচ্ছে। এর ফলে তিনি ও তার পরিবার সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আব্দুল হক দৃঢ়ভাবে বলেন, “আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা রেকর্ড তৈরি করে আমাকে হয়রানি করা হচ্ছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই।”
আব্দুল হক আরও দাবি করেন, জাতীয়তাবাদী দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে প্রতিপক্ষ মহল ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি এই মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট