1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিজয়নগরে আসামী গ্রেফতারকালে পুলিশের উপর হামলা, আহত ৬। - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

বিজয়নগরে আসামী গ্রেফতারকালে পুলিশের উপর হামলা, আহত ৬।

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫১ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয় হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রেফতারি পরোয়ানা তামিল করতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক এএসআইসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে এ হামলা হয়।
পুলিশ জানায়, খাদুরাইল গ্রামের ধনু মিয়ার ছেলে মিজানুর রহমান (৪০) এর বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা ও একটি নিয়মিত মামলা রয়েছে। তাকে গ্রেফতারের লক্ষ্যে বিজয়নগর থানার এসআই নাফিজুল ইসলাম, এসআই মশিউর রহমান ও এএসআই শেখ সাদি ফোর্সসহ অভিযান চালান।
আসামিকে গ্রেফতার করার পর ফেরার পথে মিজানুর রহমানের অনুসারীরা অতর্কিতভাবে পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশের ছয় সদস্য আহত হন। গুরুতর আহত এএসআই শেখ সাদিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, “গ্রেফতারি পরোয়ানা তামিলের সময় হামলার ঘটনা ঘটে। তবে আমরা আসামিকে আটক করে থানায় নিয়ে আসতে সক্ষম হয়েছি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad