1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কাজিপুরে নদী ভাঙনরোধ ও যমুনা উপজেলা দাবীতে নদীতীরে মানববন্ধন। - অপরাধ সংবাদ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিজয়নগরে টিপিএল ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল সম্পন্ন: ৫ ভাই একাদশকে হারিয়ে তুলাতলা টাইটার্স চ্যাম্পিয়ন বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের বুচকি আবাসন মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন

কাজিপুরে নদী ভাঙনরোধ ও যমুনা উপজেলা দাবীতে নদীতীরে মানববন্ধন।

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী স্টাফ রিপোর্টার-

 

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর ভাঙনরোধ ও যমুনার পূর্বপাড়ে অবস্থিত ছয় ইউনিয়ন নিয়ে পৃথক যমুনা উপজেলা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা নিশ্চিন্তপুরের ৬ নম্বর নৌকাঘাটে যমুনা নদীর তীরে অনুষ্ঠিত ঘন্টাকালব্যাপী মানববন্ধনে ছয় ইউনিয়নের কয়েকশ মানুষ অংশ নেন। যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেয়া লোকজন দ্রুততম সময়ের মধ্যে চরের ছয় ইউনিয়ন নিয়ে যমুনা নামের পৃথক উপজেলা গঠনের দাবী জানান। একইসাথে তারা যমুনার ভাঙনে দিশেহারা চরবাসীকে বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে স্থায়ীভাবে ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্যে সরকারের প্রতি আহবান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, প্রকৌশলী সুমন, প্রকৌশলী সাইফুল্লাহ আল গালিব, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, আবুল কালাম মাস্টার, প্রভাষক মোদাচ্ছির রহমান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট