1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিজয়নগরে মানববন্ধন:গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ। - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিজয়নগরে মানববন্ধন:গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ।

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দেশব্যাপী সাংবাদিকদের ওপর চলমান হামলা, নির্যাতন ও হত্যাচেষ্টার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১১ আগষ্ট ২০২৫ ইং রোজ সোমবার, বিকাল ৪টায় উপজেলা পরিষদের সামনে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সাংবাদিকদের সার্বিক সুরক্ষার আহ্বান জানান।

দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক এস এম টিপু চৌধুরীর সঞ্চালনায় এই মানববন্ধনে উপজেলার জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তুহিন হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিনের মতো একজন সত্যনিষ্ঠ ও সাহসী সাংবাদিককে হত্যা কেবল একজন ব্যক্তির জীবন কেড়ে নেওয়া নয়, এটি মুক্ত সাংবাদিকতার ওপর এক নগ্ন হামলা। তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, অপহরণ এবং প্রাণনাশের হুমকি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা গণমাধ্যমের কণ্ঠরোধ করার একটি সংঘবদ্ধ প্রচেষ্টা।
জেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান খান ওমর তাঁর বক্তব্যে বলেন, “অনতিবিলম্বে তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এই বিচারহীনতার সংস্কৃতিই সাংবাদিকদের ওপর বারবার হামলার সাহস যোগাচ্ছে।”
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন বলেন, “আমরা আজ এখানে দাঁড়িয়েছি আমাদের সহকর্মীর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে। এই হত্যাকাণ্ড প্রমাণ করে, সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা কতটা ঝুঁকির মধ্যে রয়েছেন।”
বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম বলেন, “সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা আজ মারাত্মকভাবে বিঘ্নিত। তুহিনের হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে।”
প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি সারোয়ার হাজারী পলাশ বলেন, “আমরা কলম সৈনিক, সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু নই। এই ধরনের বর্বরোচিত হামলা করে সত্যের আওয়াজকে স্তব্ধ করা যাবে না।”
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে সম্প্রতি কুপিয়ে হত্যা করা হয়, যা সারা দেশের সাংবাদিক সমাজকে ক্ষুব্ধ করে তুলেছে। এই ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন। বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল হৃদয় বলেন, অতীতে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিজয়নগর প্রেসক্লাবের সহ-সভাপতি শফিকুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হীরা আহমেদ জাকির এবং সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, সাংবাদিক মোঃ মহসীন আলী, মানববন্ধনে উপস্হিত ছিলেন অপূর্ব দেব, শাহিন চৌধুরী, দৈনিক সমাজ সেবা পত্রিকার সাংবাদিক শাজাহান সরকার, দেশ প্রিয় পত্রিকার সাংবাদিক মুহাম্মদ শান্ত মিয়াসহ আরও অনেকে। বক্তারা সকলেই সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তারা দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান। এ সময় সাংবাদিক তুহিনের স্বরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট