1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজিপুরে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ। - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

কাজিপুরে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-

সিরাজগঞ্জের কাজিপুরে ২০২৪-২০২৫ অর্থ বছরে আগুনে ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৪৩ টি পরিবারের মাঝে ঢেউটিন ও টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠ থেকে এই সহায়তা সামগ্রি বিতরণকাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। প্রতি পরিবারের মাঝে দুই বান্ডিল করে মোট ৮৭ বান্ডিল ঢেউটিন এবং প্রতিটি পরিবারের জন্যে ছয় হাজার করে টাকার চেক প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় বিতরণ কাজের আয়োজন করে কাজিপুর উপজেলা প্রশাসন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad