1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নানা আয়োজনে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে জুলাই পুনর্জাগরণ উৎসব পালিত। - অপরাধ সংবাদ
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে মাদকবিরোধী সমাবেশ: মাদক ব্যবসায়ীদের ছাড় নেই কাজিপুরে বাড়িতে হামলা ভাংচুর, খামার থেকে গরু লুট থানায় লিখিত অভিযোগ৷৷ শ্রমিক অধিকারের দাবিতে মেঘনায় বর্ণাঢ্য র‌্যালি — বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে মহান মে দিবস পালিত কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড কুমিল্লার বরুড়া উপজেলার ৯- নং দক্ষিণ শিলমুড়ী ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান  ও সচিবের বিরুদ্ধে ব্যপক অনিয়মের অভিযোগ৷ বিজয়নগর উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান বিজয়নগরে জাতীয় পুষ্টি সপ্তাহ ও জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবুও তেল নেই—লাকসামের এলপিজি স্টেশনে ক্ষোভে ফুঁসছে জনতা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানা

নানা আয়োজনে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে জুলাই পুনর্জাগরণ উৎসব পালিত।

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার –

৫ আগস্ট ঐতিহাসিক জুলাই পুনর্জাগরণ উপলক্ষে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে এক আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বেলা ১১ টায় কলেজের নতুন একাডেমিক ভবনের দ্বিতীয় তলার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ আবুল বাশার।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক ড. জাহাঙ্গীর আলম। ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ ফিরোজ হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ বাহারুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক আবু তালিব বক্তব্য রাখেন।শিক্ষার্থীদের মধ্যে সম্মান ১ম বর্ষের আবদুর রাজ্জাক, সম্মান ৪র্থ বর্ষের নাজমুল হক ও সম্মান ৪র্থ বর্ষের সুমন হাসান জুলাই গণজাগণের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।পরে বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ শেষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট