1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিজয়নগরে অস্বচ্ছল প্রবাসী পরিবারদের পাশে প্রবাসী কল্যাণ সংগঠন। - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

বিজয়নগরে অস্বচ্ছল প্রবাসী পরিবারদের পাশে প্রবাসী কল্যাণ সংগঠন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় “বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠন”-এর উদ্যোগে অস্বচ্ছল প্রবাসী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ তারিখে উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই মানবিক অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উল্লেখ্য, প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে সংগঠনটি ১ জুন ২০২৪ সালে যাত্রা শুরু করে।
সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম শিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ জমির হোসেন দস্তগীর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ ইঞ্জিনিয়ার রেজাউল আমিন, বিজয়নগর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এইচ এম জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম রাষ্টু সরকার এবং খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান ছায়েদ খন্দকার। উপজেলার বুধন্তী ,হরষপুর , পাহাড় পুর তিন ইউনিয়নের তিন জন, অস্বচ্ছ পরিবারকে আর্থিক সহযোগিতা করেছেন।
সংগঠনের প্রধান উদ্যোক্তা ও সংগঠনের সভাপতি মুহাম্মদ নুরুল আমিন খাঁন এবং সাধারণ সম্পাদক হাফেজ সৈয়দ বোরহান উদ্দিন খোকন । এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাঈদ খোকন, সদস্য সচিব খাবিরুর রহমান মনির, বুধন্তী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ ফারুক মিয়া এবং ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাম্মদ আমিন মেম্বার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহাম্মদ মারুফ মিয়া।
বক্তারা তাদের ভাষণে বাল্যবিবাহ, মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মুক্ত রাখার আহ্বান জানান। তারা দেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অপরিহার্য ভূমিকার কথা তুলে ধরেন এবং তাদের অবদানকে স্বীকার করেন। এছাড়াও, অস্বচ্ছল প্রবাসী পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য “বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠন”-এর এই মহৎ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠন” একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এবং ভবিষ্যতেও সংগঠনটি প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad