1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
দাউদপুর হাজীপুর সুন্নীয়া আলীয়া মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদ সভা - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

দাউদপুর হাজীপুর সুন্নীয়া আলীয়া মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদ সভা

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৪৬৮ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের দাউদপুর হাজীপুর সুন্নীয়া আলীয়া মাদ্রাসার ব্যাপক উন্নয়ন ও মাদ্রাসার সুপার মাওলানা আবদুল কাদেরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং গড়হাজিরার অভিযোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দাউদপুর পরগনার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই সভায় সভাপতিত্ব করেন আবদুল মমিন মেম্বার।
ইকবাল মাস্টার ও ডাক্তার রফিকুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান খান, ছায়েদ মেম্বার, আবুল হোসেন সর্দার, আবদুর রহিম, রইছ মিয়া, বিল্লাল মিয়া, আফজাল হোসেন আলমগীর এবং আদম খাঁসহ বিভিন্ন এলাকার বিশিষ্টজনেরা। বক্তারা মাদ্রাসার বিভিন্ন অনিয়ম ও শিক্ষকদের অনুপস্থিতির বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
আলোচনা সভায় অভিযোগ করা হয়, সম্প্রতি মাদ্রাসার জন্য একটি ম্যানেজিং কমিটি গঠন করা হলেও সুপার মাওলানা আবদুল কাদেরের গড়িমসির কারণে সেই কমিটি এখনও উপজেলা পর্যায়ে জমা দেওয়া হয়নি। এতে মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে বক্তারা উল্লেখ করেন।
সভায় উপজেলার সাটির পাড়া, খাদুরাইল, আবদুল্লাপুর, কালিসীমা, আলাদাউদপুর, পশারচাঁদ, পূর্ব ভাগ, আনন্দ গ্রাম, জালালপুর, পাইক পাড়া, হাজীপুর, বুল্লা, হাতুরা পাড়াসহ দাউদপুর পরগনার বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর হাজীপুর সুন্নীয়া আলীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আবু নাছের জিহাদী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দাউদপুর পরগনার মানুষ অনেক কষ্ট করে এই শিক্ষা প্রতিষ্ঠানকে টিনের ঘর থেকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। এত কষ্টের প্রতিষ্ঠানকে এভাবে ধ্বংস হতে দেওয়া যায় না।”
তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সভায় উপস্থিত এলাকাবাসী মাদ্রাসার সুনাম রক্ষার্থে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু করা হয়। এরপর গত কাল প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের মাগফিরাত কামনায় ও আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad