1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
উত্তরার মাইলস্টোন কলেজ মাঠে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ব্যাপক হতাহতের আশঙ্কা - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

উত্তরার মাইলস্টোন কলেজ মাঠে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ব্যাপক হতাহতের আশঙ্কা

  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩৮৪ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) দুপুরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই বিমানটিতে আগুন ধরে যায় এবং ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়। এই ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান আজ দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসের মাঠে বিধ্বস্ত হয়।দুর্ঘটনার সময় মাইলস্টোন স্কুল ও কলেজে শ্রেণি কার্যক্রম চলছিল। বিকট শব্দে বিমানটি বিধ্বস্ত হলে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখা যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।[তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। মাইলস্টোন কলেজের একজন কর্মকর্তা, মিজানুর রহমান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই দুর্ঘটনায় কলেজের ব্যাপক ক্ষতি হয়েছে এবং অনেকে হতাহত হয়েছেন। একজন শিক্ষার্থী নিহত হয়েছে বলেও তিনি জানান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। তবে হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম এবং তুরাগ থানার ডিউটি অফিসার মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুর্ঘটনার কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিমানটিকে নিচে পড়ে যেতে এবং পরবর্তীতে আগুন ও ধোঁয়া দেখা যাচ্ছে তবে, ভিডিওগুলোর সত্যতা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad