1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। - অপরাধ সংবাদ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড কুমিল্লার বরুড়া উপজেলার ৯- নং দক্ষিণ শিলমুড়ী ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান  ও সচিবের বিরুদ্ধে ব্যপক অনিয়মের অভিযোগ৷ বিজয়নগর উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান বিজয়নগরে জাতীয় পুষ্টি সপ্তাহ ও জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবুও তেল নেই—লাকসামের এলপিজি স্টেশনে ক্ষোভে ফুঁসছে জনতা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানা বরুড়ায় অবৈধ ভাবে ফসলিজমির মাটি কেটে বিক্রি ১ লাখ টাকা জরিমানা আদায় সীমান্তে কড়া নজরদারি: বিজিবির হাতে ধরা ৭২ লাখ টাকার শাড়ি শুধু প্রেস কার্ড গলায় ঝুলিয়ে সাংবাদিক পরিচয় দেওয়ার দিন এবার সত্যিকার অর্থেই শেষ হতে চলেছে। ভুয়া সাংবাদিকদের চিরতরে বিদায!!! চান্দিনা মহাসড়কে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় আটক ১জন; বাড়িতে অভিযান চালিয়ে ল্যাপটপ ও প্রিন্টার জব্দ

বিজয়নগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার, ১৬ জুলাই ২০২৫ ইং, সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরা। শুরুতে শহীদের স্মরনে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে এই দিনটি বাংলাদেশে প্রথমবার রাষ্ট্রীয়ভাবে ‘জুলাই শহীদ দিবস’ ও শোক দিবস হিসেবে পালিত হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত সভায় দিবসটির তাৎপর্য ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
কৃষিবিদ জিয়াউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর কবির, ওয়াসি আজাদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
সভায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহসিন আহমেদ ভূঁইয়া, সদস্য সচিব জাকির হোসেন শাহ আলম, জামায়াতে ইসলামীর আমির আবু সাঈদ সরকার, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন এবং ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ ও এনসিপির প্রতিনিধিবৃন্দ।
সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হৃদয় এবং প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি সারুয়ার হাজারী।
বক্তারা ‘জুলাই শহীদ দিবস’ এর প্রেক্ষাপট তুলে ধরে বলেন, গত বছরের এই দিনে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ হন আবু সাঈদ, যার আত্মত্যাগের মধ্য দিয়ে ছাত্র-জনতার আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। তারা এই দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা বলেন, “জুলাই শহীদ দিবস আমাদের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বেদনাবিধুর দিন। এই দিনের আত্মত্যাগ নতুন প্রজন্মকে বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগাবে।” তিনি সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আলোচনা সভা সমাপ্ত করেন।
সব শেষে উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন বিশেষ মোনাজাত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট