1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
দেশের চলমান পরিস্থিতিতে কাজিপুর উপজেলা বিএনপির আলোচনা সভা ও প্রতিবাদী মিছিল - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

দেশের চলমান পরিস্থিতিতে কাজিপুর উপজেলা বিএনপির আলোচনা সভা ও প্রতিবাদী মিছিল

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-

সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিদের নামে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের ও চলমান পরিস্থিতিতে বর্ধিত সভা করেছে কাজিপুর উপজেলা বিএনপি। রবিবার সকাল দশটায় উপজেলা কার্যালয়ের এই সভায় প্রতিটি ইউনিয়ন ও পৌর কমিটির সভাপতি এবং সম্পাদকগণসহ দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র প্রভাষক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, কাজিপুর উপজেলা বিএনপির সাদেক সহসভাপতি এ্যাডেভোকেট রবিউল হাসান, সাবেক সাংগঠননিক সম্পাদক নাসির উদ্দিন রতন, মিজানুর রহমান বাবলু, সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক টিএম তহযিবুল ইসলাম তুষার, সাজ্জাদুর রহমান বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তাগণ চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের সচেতন ও শান্ত থাকার আহবান জানিয়ে বলেন, বিএনপিকে তথা বিএনপির নেতাকর্মীদের নাম জড়িয়ে মিথ্যা বানোয়াট বিভ্রান্তকর প্রোপাগান্ডা চালিয়ে জনগণকে যারা বিএনপির বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে তাদের সেই প্রচেষ্টা কখনোই সফল হবে না। জনগণকে সাথে নিয়ে বিএনপি তাদের দাঁতভাঙা জবাব দেবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। এর আগে একটি প্রতিবাদী মিছিল উপজেলা শহর প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad