1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
নেত্রকোণা বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন বিএসফের - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

নেত্রকোণা বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন বিএসফের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নেত্রকোণা:

নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বিজয়পুর এলাকা দিয়ে ১৯ জন তৃতীয় লিঙ্গ ও ২ জন পুরুষসহ ২১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী-বিএসএফ।

এ ব্যাপারে (১০ জুলাই) বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা ব্যাটালিয়ান ৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি বিএসএফ কর্তৃক পুশইনের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) তাদেরকে পুশইন করে। এ সময় ৩১ বিজিবির অধিনস্থ বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় তারা বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজবাড়ী, পটুয়াখালী, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলার স্থানীয় বাসিন্দা।

তারা হচ্ছে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার খতিয়া গ্রামের মমিন মিয়ার সন্তান হৃদয় মিয়া (২৮), কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া চৌরাস্তা গ্রামের মহিবুল্লাহর সন্তান হান্নান (৩০), কৌবত্বপাড়া গ্রামের ইমান উদ্দিনের সন্তাম মোহন (২২), একই গ্রামের মোস্তফা মিয়ার পুত্র আল আমিন (পুরুষ) (৩৫), কেরানীগঞ্জ জেলার খেজুরবাগ গ্রামের কমল মজুমদারের সন্তান ছোয়া মজুমদার (২৩), টাঙ্গাইল জেলার মধুপুর থানার কুড়ালিয়া গ্রামের আজহার হোসেনের সন্তান রুহুল আমিন (২২), রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার দৌলদিয়া গ্রামের দেলোয়ার হোসেনের সন্তান ফারিয়া (২১), নারায়ণগঞ্জ জেলার
নারায়ণগঞ্জ থানার ইস্পাহানি গ্রামের মৃত আঃ কাদেরের সন্তান
ঝিনুক (২৩), একই জেলার বন্দর থানার ফরাজীকান্দা গ্রামের মৃত রতন মিয়ার সন্তান সাঞ্জানা (২৪), জেলার সিদ্দিরগঞ্জ থানার সিদ্দিরগঞ্জ গ্রামের মোঃ রফিক মিয়ার সন্তান মুনমুন (৩৫), পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার ভান্ডারিয়া গ্রামের ইদ্রিস বেপারীর সন্তান আরোহী (২০), ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার
কামরাঙ্গীরচর গ্রামের গিয়াস উদ্দিনের সন্তান মোঃ অন্তর (২৬), জেলার আশুলিয়া থানার সাভার গ্রামের মোঃ শহীদ মিয়ার সন্তান নেহা (২৯), খিলগাঁও থানার খিলগাঁও গ্রামের মৃত জাকির হোসেনের সন্তান রিয়া (৩০), চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার উত্তর মাদরাসা গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র লিটন (৩৪) (পুরুষ), পটুয়াখালী জেলার সদর থানার উত্তর বাদুড়া গ্রামের মান্নান হাওলাদারের সন্তান মনি (২১), মৌলভীবাজার জেলার মৌলভীবাজার থানার আগিউন বড়বাড়ি গ্রামের আব্দুল কাদেরের সন্তান আলম (৩০), ব্রাম্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আজমপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের সন্তান রুপসী (৩২), জামালপুর জেলার সদর থানার জুকা গ্রামের মৃত আইন উদ্দিনের সন্তান ফয়সাল (২০), টাঙ্গাইল জেলার গোপালপুর থানার কোনাবাড়ী গ্রামের জামাল শেখের সন্তান কাওসার (২৭) এবং একই জেলা ও থানার কোনাবাড়ী গ্রামের মোঃ হয়রত আলীর সন্তান পুজা (৩৮)। তাদেরকে দুর্গাপুর থানায়
হস্তান্তর করা হয়েছে।

এর আগেও গত ৪ মে ২০২৫ ইং এই সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করেছিল বিএসএফ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad