1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে পাঁচ লক্ষ টাকা জরিমানা বরুড়ার মা.দক বিরোধী অভিযান ইয়াবা নগদটাকা সহ আটক ১ কাজিপুরে  আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ৪০ হাজার ভক্তের ঢল: কালিয়াপুর দরবার শরীফ-এ ১১৪তম ওরশ মোবারক সম্পন্ন সিরাজগন্জের কাজিপুরে  মাদকবিরোধী  অভিযান: ইয়াবাসহ এক যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড নিবন্ধনহীন অনলাইন পোর্টালের দৌরাত্ম্য: ‘টিভি’ নাম ভাঙিয়ে ভুয়া প্রভাব, ফলোয়ার কিনে প্রতারণার অভিযোগ রাতের অন্ধকারে মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ৬০ হাজার যমুনা নদীতে অভিযান: ২ লাখ টাকার জাল জব্দ, এতিমখানায় বিতরণ মাছ শুধু বিএনপি নয় আওয়ামী লীগও আমাকে ভোট দিয়েছে- সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা এমপি পয়ালগাছা–আদ্রা ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতির থাবা খতিয়ান খারিজে অতিরিক্ত আদায়, অবৈধ মাটি কাটা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ

বৃষ্টি উপেক্ষা করে বিজয়নগরে ঐতিহ্যবাহী ষাঁড় ফুটবল, যুগ্ম চ্যাম্পিয়ন উভয় দল।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টি উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ও জমজমাট ষাঁড় ফুটবল প্রতিযোগিতা। বুধবার (৯ জুলাই, ২০২৫) বিকেলে উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই গ্রামের পশ্চিমপাড়া মাঠে আয়োজন করা হয়।
স্থানীয় সমাজসেবক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মো. ইদ্রিস মিয়া এবং উদ্বোধন করেন বুধন্তি ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ছাত্তার মিয়া, ইউপি চেয়ারম্যান মো. ফারুক মিয়া, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাবেক ইউপি সদস্য সামসু মেম্বার, সিনিয়র সহ-সভাপতি নাজমুল মিয়া, ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহিদ হাসান ও শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতায় শশই গ্রামের ‘প্রবাসী একাদশ’ ও ‘দেশীয় একাদশ’ নামে দুটি দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারেও সমতা বিরাজ করায় আয়োজক ও অতিথিদের সর্বসম্মত সিদ্ধান্তে দুটি দলকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। পরে উভয় দলের অধিনায়কের হাতে টুর্নামেন্টের প্রধান পুরস্কার হিসেবে থাকা ষাঁড়টি তুলে দেওয়া হয়।
এদিকে, মুষলধারে বৃষ্টির মধ্যেও শত শত দর্শক ছাতা মাথায় দিয়ে খেলা উপভোগ করতে মাঠে ভিড় জমান। খেলোয়াড়দের নৈপুণ্য এবং দর্শকদের মুহুর্মুহু করতালি ও চিৎকারে পুরো মাঠ এক উৎসবমুখর আমেজে মেতে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট