1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নেত্রকোনার পূর্বধলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও রাজনৈতিক কর্ম পরিকল্পনা নিয়ে বিএনপির কর্মী সভা। - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিরামপুর বিএডিসি (সার) গোডাউনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আশীষ কুমার সরকার ঈদুল আযহা উপলক্ষে দিওড় ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ দেড় ঘণ্টার কালবৈশাখীতে লন্ডভন্ড সুন্দরগঞ্জ, অন্ধকারে ৮০ হাজার গ্রাহক এমপি হওয়ার পর প্রথম সফর: বিজয়নগরের চান্দুরায় নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা কে এই সম্পাদক নামধারী বাটপার !!!  ধরিয়ে দিতে পারলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার৷ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা মুগদা এলাকায় মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার ভয়েস অব কাজিপুরের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে বিরামপুর দিওড় ইউনিয়নে কৃষক দলের নতুন নেতৃত্ব সভাপতি রেজওয়ান,সাধারণ সম্পাদক সাখাওয়াত

নেত্রকোনার পূর্বধলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও রাজনৈতিক কর্ম পরিকল্পনা নিয়ে বিএনপির কর্মী সভা।

  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি দ্বীপক চন্দ্র সরকার, নেত্রকোনা :

নেত্রকোনার পূর্বধলায় রাষ্ট্র কাঠামো
মেরামতের ৩১ দফা ও রাজনৈতিক কর্ম পরিকল্পনা নিয়ে দলীয় নেতৃবৃন্দদের সাথে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দলীয় নেতাকর্মীদের মাধ্যমে জনগণের দ্বোর গোড়ায় পৌঁছে দেওয়া এবং সমর্থন আদায়ের লক্ষ্যে
আজ শনিবার সকাল ১১টায় সাব রেজিস্ট্রার অফিসের মাঠে পূর্বধলা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী এই কর্মী সভার আয়োজন করে।

পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির এর সভাপতিত্বে সাইয়্যেদ আল মামুন শহীদ ফকির এর সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের ধানের শীষের নমিনী আলহাজ্ব আবু তাহের তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, মোঃ আব্দুল গফুর, হাবিবুর রহমান হাবিব,
সালাহ্ উদ্দিন আহমেদ নওয়াব, আবুল হাছানাত ব্যাপারী,
কৃষক দলের সভাপতি মোঃ মজিবুর রহমান, যুবদলের সিনিয়র যুগ্ম
আহবায়ক খোকন আকন্দ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল হক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হানিফ উদ্দিন রানা, যুগ্ম আহবায়ক কাজী মমিনুল ইসলাম মুন্না,
মৎস্যজীবী দলের সভাপতি আবুল কাশেম, পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোখশেদ আলম জুয়েল,
শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক রিপন তালুকদার, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রোবায়েত হোসেন শান্ত,
বৌলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম ডালিম, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফতাব আহমেদ শাহজাহান, জারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামছুল হক মন্ডল প্রমূখ।

সভায় দলীয় নেতাকর্মীদেরকে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থাকার এবং তারেক রহমানের ৩১ দফা জনগনের দ্বোর গোড়ায় পৌঁছে দেওয়া জন্য সকলের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট