1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজিপুরে তেরশ শিক্ষার্থী পেলো ফলজ ও ওধুধি গাছের চারা। - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

কাজিপুরে তেরশ শিক্ষার্থী পেলো ফলজ ও ওধুধি গাছের চারা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট এক হাজার তিনশ শিক্ষার্থীর মাঝে ফলজ ও ওধুধি গাছের চারা বিতরণ করা হয়েছে। কাজিপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা কৃষি অফিস থেকে এই চারাগাছ বিতরণ করা হয়। প্রত্যেক শিক্ষার্থী কে মোট চারটি করে চারাগাছ প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের প্রদানকৃত সাত প্রকারের চারাগাছের মধ্যে ছিলো বেল, আম, জাম, কাঁঠাল, অর্জুন, বহেড়া, আমলকি ও নিম।

আমিনা মনসুর ডিগ্রি কলেজে অধ্যক্ষ ফরিদুল ইসলাম বলেন, কাজিপুর উপজেলা কৃষি অফিসের এবারের এই ব্যতিক্রমী আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। এতে করে শিক্ষার্থীরা গাছ লাগানোর বিষয়ে উৎসাহিত হবে।
কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের বৃক্ষরোপনের বিষয়ে সচেতন করে তোলা এবং ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ লাগানো নিরুৎসাহিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে শিক্ষার্থীগণ সবুজায়নের সুফল পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad