1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজিপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই - অপরাধ সংবাদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ‎ সিরাজগন্জের কাজীপুর উপজেলা আইন শৃঙ্খলা মাসিক মিটিং সভা অনুষ্ঠিত৷৷      ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুরে সেনাবাহিনী মোতায়েন৷৷   টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটের অনুকরণে অপতথ্য ছড়ানোর কাজে ব্যবহৃত ১৬ টি ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ‘১৪ মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার৷৷  জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনিয়ম ঠেকাতে  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি৷৷  ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০৷৷ বাউফলে নেই শিক্ষার্থী তবুও চলছে ১৭জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষা কার্যক্রম! পটুয়াখালীতে সাগর উত্তাল, মাছের অকাল, নিরাপদ আশ্রয়ে হাজার হাজার মাছধরা ট্রলার৷ মসজিদ থেকে ২ লক্ষাধিক টাকা চুরি, সিসিটিভি দেখে আটক ২

কাজিপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী স্টাফ রিপোর্টার-:

সিরাজগঞ্জের কাজিপুরে প্রাইভেট পড়তে যাওয়ার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে জীবন (২০) নামে এক কলেজছাত্র এবং সোহেল রানা(৪২) নামের এক ভেন্ডারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার বরইতলী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জীবন উপজেলার আলমপুর পূর্বপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ও কাজিপুর সরকারী মনসুর আলী কলেজের শিক্ষার্থী। আর সোহেল রানা মেঘাই গ্রামের মরহুম মোকতাল ভেন্ডারের পুত্র। আহত হয়েছেন আলমপুর এলাকার রেজাউল করিম (৪৫)।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, বিকেলে জীবন নামের ছেলেটি প্রাইভেট পড়তে যাওয়ার জন্য তার বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। পরে বরইতলী বাসস্ট্যান্ড বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জীবন ও বগুড়া হাসপাতালে সোহেল রানা মারা যান। আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় এবং জীবেনর লাশ পরিবারের নিকটে প্রদান করা হয়েছে। সোহেল রানার মরদেহ হাসপাতাল থেকে এখনো আসেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad