1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজিপুরে ৭ পিচ মোবাইল ফোনসেট সহ চোরের সর্দার গ্রেপ্তার। - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷ সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলী বললেন, “আমরা এখনো কাজ শুরু করিনি” গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু৷৷ বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী’ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷  পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷ মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১”” খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷ জলাবদ্ধতার কবলে পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা৷৷

কাজিপুরে ৭ পিচ মোবাইল ফোনসেট সহ চোরের সর্দার গ্রেপ্তার।

  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৭২২ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-

সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ ৭ পিচ মোবাইল ফোনসেটসহ রাজিবুল হাসান ওরফে রাজিব(২১) কে গ্রেপ্তার করেছে। সে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের ঘোড়াগাছা গ্রামের আব্দুস সালামের পুত্র। গত রবিবার(২৯ জুন) রাতে নাটুয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রাজিব গত ২৬ এপ্রিল উপজেলার মেঘাই পুরাতন বাজারে সংঘঠিত মোবাইল ফোন চুরির মূল হোতা। ওই চুরির ঘটনায় গত ৩০ এপ্রিল কাজিপুর থানায় একটি মামলা হয়েছিলো।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই এবি সিদ্দিক জানান, তদন্তে ফোন চুরির অন্যতম পরিকল্পনাকারি হিসেবে রাজিবের নাম জানতে পারি। গত রবিবার (২৯ জুন) রাতে তাকে তথ্য প্রযুক্তির সহায়তায় ৭ পিচ চোরাই ফোনসেটসহ গ্রেপ্তার করা হয়। আজ (৩০ জুন) সোমবার তাকে সিরাজগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গত ২৬ এপ্রিল উপজেলার মেঘাই পুরাতন বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী মোহাম্মদ আলীর দোকান ঘরের টিনের চাল কেটে ভিতরে ঢুকে চোরেরা ২০০ পিচ মোবাইল ফোনসেট নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad