1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজিপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্যসহকারিদের অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷ সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলী বললেন, “আমরা এখনো কাজ শুরু করিনি” গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু৷৷ বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী’ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷  পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷ মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১”” খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷ জলাবদ্ধতার কবলে পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা৷৷

কাজিপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্যসহকারিদের অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৭১৮ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:-

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্যসহকারীগণ তাদের ছয়দফা দাবী আদায়ের লক্ষে অবস্থান কর্মসূচী পালন করেছেন। মঙ্গলবার( ২৪ জুন) সকাল নয়টা থেকে ঘন্টাকাল ব্যাপী তারা উপজেলা কমপ্লেক্সের মধ্যে অবস্থান কর্মসূচী পালন করেন। ছয় দফার মধ্যে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরতদের নিয়োগবিধি সংশোধনপূর্বক ¯œাতক বা সমমান যুক্ত করে ১৪তম গ্রেড প্রদান। এছাড়া ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন কাজিপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে অংশ নেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আবু তালেব, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সহসভাপতি কবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, অর্থ সম্পাদক আল আমিন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad